পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিয়াকৈর উপজেলা যুবলীগ ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন কালিয়াকের উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া। তিনি তার বাণীতে জানান, আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকার, শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
হিরু মিয়া আরও জানান, আসুন আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। সোমবার গণমাধ্যমে পাঠনো এক বিববণিতে এ বাণী পাঠন সারা বাংলাদশের সুসলিম উম্মাহর কাছে কালিয়াকের উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন