মঙ্গলবার, আগস্ট ১৬, ২০১৬

কালিয়াকৈরে জাতীয় শোক দিবস পালিত

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সোমবার বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাজী মোঃ রফিকুজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোতালেব মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাবুদ্দিন, ঢাকা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোঃ এমারত হোসেন সোহাগ, প্রমুখ। এছাড়া কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকেলে সফিপুর বাজারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, মোশারফ হোসেন জয় প্রমুখ।

শেয়ার করুন