মঙ্গলবার, আগস্ট ১৬, ২০১৬

কালিয়াকৈরে শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে শোক র‌্যালি ও গণভোজের আয়োজন করা হয়। 
 
জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দন আকন্দের সভাপতিত্বে সোমবার সকালে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালীটি উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে সফিপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় গণভোজেরও আয়োজন করা হয়।
 
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দিবসটি উপলক্ষে স্মরণ সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

শেয়ার করুন