মঙ্গলবার, আগস্ট ১৬, ২০১৬

কালিয়াকৈরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

গাজীপুরের কালিয়াকৈরে সোমবার বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।কালিয়াকৈর উপজেলা প্রশানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা আওয়ামীলীগ, মৌচাক, মধ্যপাড়া, বোয়ালী, ফুলবাড়িয়া, চাপাইর ইউনিয়ন পরিষদসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া , মিলাদ মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরনসহ ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অতিথি  ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল , উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল মোতালেব মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাবুদ্দিন , ডেপুটি কমান্ডার মোঃ সারোয়ার আলম, কালিয়াকৈর প্রেস ক্লাবের উপদেষ্টা ও ঢাকা ডায়লগের চেয়ারম্যান মোঃ এমারত হোসেন সোহাগ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ প্রমুখ।

শেয়ার করুন