কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক শিল্পাঞ্চলে
নিলয় মটরস লিমিটেড কারখানায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের
মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রলীগের
সভাপতি মোঃ মাসুদ এরশাদকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনায় কমপক্ষে
১০ জন আহত হয়েছে। শিল্প-পুলিশ গাজীপুর-১ এর উপ-পরিদর্শক মোঃ সুলতান
আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিটল টাটা গ্রুপের ওই কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা করে আসছিল কালিয়াকৈর উপজেলা যুবলীগের আহবায়ক হিরু মিয়া ও যুগ্ম আহবায়ক জুয়েল গ্রুপের কর্মীরা। গতকাল সোমবার সকালে
ওই কারখানা থেকে
মালামাল বের করার সময় ছাত্রলীগের গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ
এরশাদসহ ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা
ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের
মধ্যে জুয়েল রানা, হিরু মিয়া, রুমেনসহ ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা
হয়েছে। খবর পেয়ে শিল্প-পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে মাসুদ এরশাদকে আটক করে থানা
নিয়ে যায় পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক বলেছেন, দুই পক্ষের সমঝোতার লক্ষ্যে মাসুদকে থানায় ডেকে আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিটল টাটা গ্রুপের ওই কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা করে আসছিল কালিয়াকৈর উপজেলা যুবলীগের আহবায়ক হিরু মিয়া ও যুগ্ম আহবায়ক জুয়েল গ্রুপের কর্মীরা। গতকাল সোমবার সকালে
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক বলেছেন, দুই পক্ষের সমঝোতার লক্ষ্যে মাসুদকে থানায় ডেকে আনা হয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ ফিচার
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন