রবিবার, জুন ০৪, ২০১৭

কালিয়াকৈরে মিথ্যা পোস্টার ও অপপ্রচারের প্রতিবাদে যুবলীগের সভা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের বিরুদ্ধে পোস্টার ছাপিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে মৌচাক এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ ব্যপারে উপজেলা যুবলীগের আহ্বায়ক হিরু মিয়া কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যুবলীগ সূত্রে জানা যায়, মৌচাক এলাকার নিলয় মোটরের পরিত্যক্ত মালামাল নিয়ে চলতি মাসের প্রথম দিকে হামলা হয়। এ ঘটনায় সেলিম নামে একজন নিহত হয়। হামলা ও খুনের ঘটনায় কালিয়াকৈর থানায় দ্রুত বিচার আইন ও হত্যা মামলায় গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে দুটি মামলায় প্রধান আসামি করা হয়। এরশাদ বর্তমানে গাজীপুর কারাগারে রয়েছে। কালিয়াকৈর উপজেলা যুবলীগের নামে সেলিম হত্যার বিচার দাবি ও মাসুদ রানা এরশাদের ফাঁসি দাবি করে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা যুবলীগ এ ধরনের কোনো পোস্টার ও লিফলেট ছাপায়নি ও পক্ষে-বিপক্ষে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল ওই অপপ্রচার চালিয়েছে বলে কালিয়াকৈর উপজেলা যুবলীগ দাবি করে ওই প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক হিরু মিয়া। বক্তব্য রাখেন রেজাউল করিম, জসিম উদ্দিন, আঃ মালেক, কাজী রবিন, আলমাছ প্রমুখ।
logo
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি | প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৪

শেয়ার করুন