বৃহস্পতিবার, জুন ১৫, ২০১৭

গাজীপুর শ্রীপুরে গ্রাম পুলিশকে পেটালো ইউপি চেয়ারম্যান

গাজীপুরের শ্রীপুরে  শ্রী নিতাই গৌর (৪৮) নামে এক গ্রাম পুলিশকে পেটানোর অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।  এ ঘটনায় মঙ্গলবার ওই গ্রাম পুলিশ থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ জুন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও গুচ্ছ গ্রাম পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে  গ্রাম পুলিশের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য দেন নিতাই গৌর। তাঁর বক্তব্যে এক পর্যায়ে চেয়ারম্যানের বিরুদ্ধে কিছু কথা চলে আসে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান ওই দিনই গ্রাম পুলিশ নিতাইকে পরিষদে অবরুদ্ধ করে লাঠিপেটা করে। পরে আশ-পাশের লোকজন এসে এই গ্রাম পুলিশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনা সম্পর্কে অভিযুক্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, যে অভিযোগ করছে সে বলতে পারবে ।  আমি কিছু জানি না।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

শেয়ার করুন