ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর উপজেলার
চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টি ও
চার লেনের কাজের কারণে মঙ্গলবার রাত থেকে মহাসড়কে খণ্ড খণ্ড যানজটের
সৃষ্টি হয়। বুধবার সকালেও তা অব্যাহত রয়েছে।
সালনা হাইওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) হোসেন সরকার জানান, একদিকে বৃষ্টি ও অন্যদিকে মহাসড়কে চার লেনের কাজ
চলছে। এ কারণে গাড়িগুলো এক লেনে চলাচল করছে। ফলে মহাসড়কে যানবাহন চলাচল
করছে ধীর গতিতে। হাইওয়ে পুলিশ সারাক্ষণ যানজট নিরসন নিয়েই কাজ করছে।
রোদ
থাকলে এবং রাস্তার পানি শুকিয়ে গেলে এ পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।
যানবাহন একেবারে থেমে নেই। তবে সব যানবাহনই ধীর গতিতে চলছে। ফলে যানবাহনের
সারি দীর্ঘ হয়েছে।
এদিকে বিশেষ করে
ভোগড়া বাইপাস থেকে ভুলতাগামী সড়কেও তৈরি হয়েছে তীব্র যানজট। যানবাহনের
চালকরা ঘণ্টার পর ঘণ্টা এক জায়গাতেই থেমে থাকছেন।
যানজটে
আটকে থাকা ট্রাকচালক মো. শাহিন আলম জানান, রাত থেকেই যানজটে পড়ে আছি। রাত
১১টায় কাঞ্চন ব্রিজে থেকে যানজটে পড়েছি, ১১ ঘন্টায় চান্দরা পৌঁছেছি। যানজটে
ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।
সাহেব
এন্টারপ্রাইজের চালক মো. মোহাম্মদ আলী জানান, যানজটে সঠিক সময়ে গন্তব্যে
পৌঁছতে পারবো না বলে মনে হয়। এতে করে ব্যাবসায়ী ক্ষতির মুখে পড়তে হবে।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন