গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারের
বাদে কলেমেশ্বর এলাকা থেকে অপহরণের চার দিন পর মালয়শিয়া প্রবাসীর প্রথম
শ্রেণীর এক ছাত্রীর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার
ভোর রাতে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল
মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে আটক করেছে।
নিহত স্কুল ছাত্রীর নাম মোসা: বীথি আক্তার (সাড়ে ৫ বছর)। সে শরীয়তপুরের
জাঝিরা থানার নড়ীয়াবাজার এলাকার বিল্লাল হোসেনের একমাত্র মেয়ে। বিল্লাল
হোসেন মালয়শিয়া প্রবাসী। মা নাসিমা আক্তার গৃহিনী। নিহতের নানা ধলু সরদার
বোর্ডবাজার এলাকায় ভাংগারি ব্যাবসা করেন। এ সুবাদে বীথি ও তার মা ধলু
সরদারের সাথে বাদেকলেমেশ^র এলাকার দুলাল মিয়ার ফ্ল্যাট বাড়ির দোতলায় প্রায় ১
বছর দুই মাস যাবত ভাড়া খাকেন। বীথি স্থানীয় হাসেন আলী কিন্ডারগার্টেন
স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
নানা ধলু সরদার জানান, গত সোমবার বিকেলে
বীথি খেলতে বাসা থেকে নিচে নেমে নিখোঁজ হয়। এর পর বিভিন্ন জায়গায় খোজাখুজি
করেও তাকে আর পাওয়া যায়নি। এক পর্যায়ে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যাক্তিরা
তাদের কাছে বীথির মুক্তিপণ হিসেবে ৪ লক্ষ টাকা দাবি করেন। পর দিন তিনি বাদী
হয়ে এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা করা হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাসার নীচ তলার পেছনের দিকে টয়লেটের সানসেটে একটি বস্তা দেখে এবং দুগন্ধ পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ বীথির লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাসার নীচ তলার পেছনের দিকে টয়লেটের সানসেটে একটি বস্তা দেখে এবং দুগন্ধ পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ বীথির লাশ উদ্ধার করে।
জয়দেবপুর থানার এসআই সাদেকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের মাথা ও দেহের বিভিন্ন জায়গায়
জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য
সন্দেহভাজন ৮ জনকে আটক করা হয়েছে।
খবর বিভাগঃ
অপরাধ ফিচার
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন