শুক্রবার, জুলাই ১৪, ২০১৭

লবনের ট্রাকে মাদক পাচারকালে গাজীপুরে ৩০হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার-২

গাজীপুরে লবন বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ এবং মোবাইল সেটসহ দুই মাদক ব্যবসায়িীকে আটক করেছে র‌্যাব-১-এর সদস্যরা। বুধবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে তাদের আটক ও ট্রাকসহ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটকরা হলো- টাংগাইলের ভীন্নাহালী এলাকার মৃত একাব্বর আলীর ছেলে মোঃ তমিজ উদ্দিন (৪৫) ও রাজশাহীর – রাজপাড়া থানার গোবিন্দপুর এলাকার রব জাহান আলীর ছেলে মোঃ সমুন আলী (৩২)। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১-এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মো. মহিউল ইসলাম গাজীপুরের পোড়াবাড়ির ক্যাম্পে প্রেস ব্রিফিংকালে ওইসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান একটি মাদক চক্র মঙ্গলবার কক্সবাজার লিংক রোড লবণ ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান রাজশাহীতে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ১২ জুলাই সকাল ১০টা হতে গাজীপুরের টংগী স্টেশন রোড, ভোগড়া বাইপাস ও তুরাগ থানাধীন বেড়ীবাঁধ এলাকায় র‌্যাবের সদস্যরা চেক পোস্ট বসায়। বিকাল ৫টার দিকে ভোগড়া বাইপাসে ইয়াবা চালানের কাজে ব্যবহৃত লবন বোঝাই ট্রাকটির অবস্থান নিশ্চিত হতে পারে। র‌্যাব-১ এর একটি আভিযানিক দল মোগড় খাল হাজী মার্কেট মক্কা হতে নাঈম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এলাকায় তাৎক্ষনিকভাবে উক্ত ট্রাকটির গতিরোধ করলে মাদক ব্যবসায়ী ট্রাকে থাকা মাদক ব্যবসায়ীরা পালাতে চেষ্টা করে। এসময় ওই দুইজনকে আটক করলেও হায়েতআলী নামের আরেক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে
পরে তাদের দেহ ও ট্রাকে তল্লাশী চালিয়ে নীল রংয়ের প্যাকেটে থাকা ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ট্যাবলেট বিক্রির নগদ ১৫হাজার ৩০০টাকা এবং ৩ টি মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় দেড় কোট টাকা।
বিস্তারিত পড়তে নীচে ক্লীক করুন


শেয়ার করুন