গাজীপুরে ওয়াসীফ নীট কম্পোজিট লিমিটেড
নামে একটি পোশাক কারখানার ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার বিকালে
গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা
ঘটে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন জানান, কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা রাম কৃষ্ণ সাধু ও জুনিয়র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বোর্ডবাজারের ইসলামি ব্যাংক থেকে কোম্পানির ৩৯ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো একটি ব্যাগে ভরে প্রাইভেটকারে করে তারা কারখানায় ফিরছিলেন। বিকেল ৩টার দিকে বাসন সড়ক এলাকায় পৌছাঁলে দুইটি মোটরসাইকেলে ৪ ছিনতাইকারী এসে প্রাইভেটকারের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে প্রাইভেটকারের জানালার গ্লাস ভেঙ্গে অস্ত্রের ভয় দেখিয়ে কোম্পানির ৩৯ লাখ ৯০ হাজার ব্যাগ, খালেদ সাইফুল্লার ব্যাক্তিগত ১২ হাজার ৫০০ টাকা, দুইটি মোবাইল ফোন সেট ও একটি এটিএম কার্ড ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় প্রাইভেটকারের চালক সুজন মিয়া আহত হয়। তাকে স্থানীয় তায়রুন নেছা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন সাংবাদিকদের
জানান, খবর পেয়ে ক্যাম্পের পুলিশ ঘটনা স্থলে গিয়ে তদন্ত এবং ছিনতাইকারীদের
ধরতে অভিযান শুরু করেছে।
খবর বিভাগঃ
গাজীপুর জেলা
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন