গাজীপুর কাপাসিয়াতে পিতাকে হত্যার অভিযোগে
অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় দুই মাস আগে বাবা আব্দুল
কাদির (৭৫) কে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত বাদল মিয়া (৪৫)।
গতকাল
সোমবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাপাসিয়া থানার এস আই
মনিরুজ্জামান খাঁন গণমাধ্যমকে জানিয়েছে, অভিযান চালিয়ে সোমবার রাতে ঢাকা
উত্তরার ৯নং সেক্টর থেকে বাদলকে গ্রেফতার করা হয়েছে।
তিনি
জানান, দাদা আব্দুল কাদির তার ছেলে বাদলের অমতে তার তার নাতি মাসুমকে বিয়ে
করান। কিন্তু বাদল ছেলের এ বিয়ে মেনে নেননি। এ নিয়ে গত ১৩ মে বিকেলে বাবা
আব্দুল কাদিরের সঙ্গে বাদলের কথা কাটাকাটির এক পর্যায়ে বাদল দা ও শাবল নিয়ে
তার বাবার ওপর হামলা করে। উপর্যুপরি কুপিয়ে বৃদ্ধের মাথাসহ শরীরের বিভিন্ন
স্থানে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ আব্দুল কাদেরের মৃত্যু হয়।
হামলার সময় বাবাকে বাঁচাতে এগিয়ে এলে নিজের ছোট ভাই জুয়েলকে কুপিয়ে জখম ও
ছেলে মাসুমকে মারধর করে বাদল। এ ঘটনায় বাদলকে আসামি করে জুয়েল মামলা দায়ের
করেন।
খবর বিভাগঃ
গাজীপুর জেলা
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন