গতকাল
১৩ জুলাই ২০১৭ তারিখ বৃহস্পতিবার, বিকাল ৩.৩০ মিনিটে ওসমানী স্মৃতি
মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস এর ২০১৬ সালের প্রেসিডেন্ট’স স্কাউট
অ্যাওয়ার্ডের জন্য চুড়ান্তভাবে মনোনীত স্কাউটদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট জনাব মোঃ
আবদুল হামিদ প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে যোগদান করেন। প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের
মহড়া অনুষ্ঠানে শুধুমাত্র অ্যাওয়ার্ডের জন্য মনোনীত স্কাউটরা অংশগ্রহণ
করেন, এ লক্ষ্যে স্কাউটরা পরিপাটি স্কাউট পোষাকে নির্ধারিত সময়ে ভেন্যুতে
প্রবেশ করে এবং মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী যথাক্রমে
হেলেনা আক্তার এ্যানী, সানজিদা আক্তার শিলা, মোঃ শফিউল্লাহ সরকার, রাসেল
মির্জা, রেদওয়ান খান হৃদয়।
আক্কলে আলী উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী যথাক্রমে ইমন আল মাহমুদ, মোঃ জুয়েল হোসেন, মলয় কুমার বর্মন।
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের ১ জন শিক্ষর্থী যথাক্রমে মাহফুজুল হক অনিক।
চান্দনা উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী যথাক্রমে মোঃ আইয়ুবুর রহমান, মোঃ আল নিশাদুল মুমিন(নাছিম), মোঃ রেজাউল ইসলাম।
চান্দনা মুক্ত স্কাউট দল এর ১ জন শিক্ষার্থী খলিলুর রহমান প্রিন্স।
রানী বিলাসমনি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী মোঃ রাসেদুল ইসলাম।
সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এর ১ জন শিক্ষার্থী যথাক্রমে মোঃ শরিফুল আলম সাকিব।
বোকারপল্লী উচ্চ বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী যথাক্রমে মোঃ হাসিব ইবনে জামান।
সর্বমোট
গাজীপুর জেলার ১৬ জন শিক্ষার্থীকে রাষ্টপতি বাংলাদেশ স্কাউটস এর ২০১৬
সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন
এবং বাংলাদেশ স্কাউটস এর ২০১৬ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের
জন্য চুড়ান্তভাবে মনোনীত স্কাউটদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
খবর বিভাগঃ
শিক্ষা
শীর্ষ নিউজ

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন