গাজীপুরের বহুল আলোচিত চাঞ্চল্যকর গৃহবধূ নুশরাত জাহান টুম্পা হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিহত টুম্পার স্বামী সোলায়মান মিয়াকে
তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা
উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) আবদুর রাজ্জাক বৃহস্পতিবার মামলার প্রধান
আসামি সোলায়মান মিয়াকে ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম
সুব্রত শিকদারের আদালত-১২তে হাজির করেন। শুনানি শেষে ওই আদালতের বিচারক
আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এ মামলার প্রধান আসামি
কাউন্সিলর সোলায়মান মিয়ার প্রেমিকা বুবলী বুধবার ঢাকার মুখ্য মহানগর
হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর
করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খবর বিভাগঃ
গাজীপুর জেলা
রাজনীতি
শীর্ষ নিউজ
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন