চাওয়ামাত্র খাবার না দেওয়ায় স্বামীর গুলিতে প্রাণ হারিয়েছেন স্ত্রী। শনিবার
মধ্যরাতে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এ ঘটনা ঘটে। স্ত্রী
সুনাইনাকে (৫৫) হত্যার অভিযোগে স্বামী অশোক কুমারকে (৬০) গতকাল রোববার
গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় সুনাইনার বড় ছেলে রিংকুর অভিযোগের ভিত্তিতে অশোকের বিরুদ্ধে একটি এফআইআর নিয়েছে পুলিশ।
রিংকুর
ভাষ্য, ঘটনার দিন রাত নয়টার দিকে তাঁর বাবা অশোক মদ্যপ অবস্থায় বাসায়
আসেন। রাত ১১টার দিকে রাতের খাবার দিতে বলেন। চাওয়ামাত্র খাবার দিতে পারবেন
না বলে জানান রিংকুর মা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। খাবার
দিতে দেরি হওয়ার জেরে অশোক আগ্নেয়াস্ত্র বের করে সুনাইনাকে শাসান। পরিবারের
অন্য সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে
অশোক গুলি চালিয়ে দেন। গুলিটি সুনাইনার মাথায় লাগে। ঘটনাস্থলেই পড়ে যান
তিনি। পরে গুলিবিদ্ধ সুনাইনাকে দ্রুত কাছের হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা
শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ
জানায়, অশোককে প্রথমে হেফাজতে নেওয়া হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি দোষ স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত একটি রিভলবার জব্দ করা হয়েছে।
অস্ত্রটি অবৈধ।
অশোক তাঁর পরিবার-পরিজন নিয়ে কাভিনগর থানার মানসারোভার পার্ক কলোনিতে থাকেন। তিনি নিজের মিনিট্রাক চালান।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন