বাংলাদেশে চীনের বিনিয়োগের পরিমাণ খতিয়ে
দেখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য
দেশগুলোতেও চীনের বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
ভারতীয়
সংবাদমাধ্যম দ্যা হিন্দুতে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, ভারতের
প্রধানমন্ত্রীর দফতর ও নিরপত্তা পরিষদের উদ্যোগে জাতীয় নিরাপত্তার কথা
বিবেচনা করে সরকারের পক্ষ থেকে এ বিষয়টি আমলে নেওয়া হয়েছে।
এজন্য
এরই মধ্যে বাণিজ্যসহ সম্পর্কিত অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও
হয়েছে। ভারতের ওই গবেষণায় চীনের বিনিয়োগের ফলে ভারতের নিরাপত্তায় কোনো
প্রভাব পড়বে কিনা সে বিষয়টি বিশ্লেষণ করা হবে।
চীন
থেকে বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিনিয়োগের
পাশাপাশি আফগানিস্তান ও মালদ্বীপেও বিনিয়োগের পরিমাণ দেখা হবে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন