শনিবার, জুলাই ০৮, ২০১৭

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে নুরুল হক (৪৫) নামে কৃষকের মৃত্যু হয়ে হয়েছে। শনিবার সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হক শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
শ্রীপুর থানার এসআই নাজমুল হক এবং এলাকাবাসী জানায়, স্থানীয় আব্দুল খালেকের পোল্ট্রি খামারের বিদ্যুতের সংযোগ তার ছিড়ে নুরুল হকের জমিতে পড়ে ছিল। নুরুল হক তার জমিতে কাজ করতে গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে পড়ে থাকা ওই বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসআই জানান, স্বজনদের অভিযোগ না থাকায় লাশ উদ্ধারের পর স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভাওয়াল বার্তা.কম ভাওয়াল বার্তা.কম

শেয়ার করুন