প্লাস্টিক চাল চেনার পাঁচটি সহজ উপায়ঃ-
প্লাস্টিক ডিমের পর বাজারে আতঙ্ক ছড়িয়েছে প্লাস্টিক চাল৷ ইতিমধ্যে
হায়দরাবাদ ও উত্তরাখণ্ডের বিভিন্ন অঞ্চলে দেখা মিলল কৃত্রিম চালের। এমনকী
বাচ্চারা চালের ‘বল’ নিয়ে ক্রিকেটও খেলল বলেও দাবি করা হয়েছে৷ কৃত্রিম
উপায়ে তৈরি এই চাল বা ডিম বিক্রির অভিযোগ নতুন নয়। এর আগেও ভারতের বিভিন্ন
বাজারে কৃত্রিম ডিম ও চাল বিক্রির ঘটনা সামনে এসেছে। প্রতিবারই অভিযোগের
আঙুল উঠেছে চিনের বিরুদ্ধে। বিভিন্ন মহলের দাবি, চিন থেকেই সুকৌশলে ভারতীয়
বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে এই কৃত্রিম জিনিস। শরীরের পক্ষে মারাত্মক
প্লাস্টিকের চাল৷ তাই বাজারে গিয়েই চোখকান বুজে চাল কিনবেন না৷ এবার জেনে
নিন কী রে চিনবেন প্লাস্টিক চাল:
১) এক মুঠো চাল তুলে নিন৷ তারপর একটি দেশলাই কাঠি বা লাইটার দিয়ে তাতে আগুন
ধরিয়ে দিন৷ যদি প্লাস্টিক পোড়া গন্ধ বেরোয় তাহলে বুঝবেন ওই চাল নকল ও
প্লাস্টিকের তৈরি৷
২) চাল আসল না নকল সন্দেহ হলে কিছুটা ভাত রান্না করুন তারপর সেই ভাত একটি
বোতলে ভরে রাখুন৷ দুই বা তিনদিন পর যদি সেই ভাতে ছত্রাক দেখা যায় তাহলে
বুঝবেন চালগুলি আসল৷ আর যদি ওই ভাতে পচন না ধরে তাহলে বুঝবেন সেগুলি
প্লাস্টিকের৷ কারণ প্লাস্টিকের চালে ছত্রাক জন্মায় না৷
৩) একটি কৌটোয় কিছুটা চাল রাখুন৷ তারপর সেই কৌটোয় ফুটন্ত তেল ঢালুন৷ যদি
চাল গলে যায় তাহলে সেটা প্লাস্টিকের তৈরি নকল চাল৷ এভাবেই এই সহজ উপায়ে
নকল চাল চিনতে পারা যায়৷
৪) প্লাস্টিকের চাল চেনার এই পরীক্ষাটি অত্যন্ত সহজ৷ একটি বোতলে জল ভরুন
তারপর সেই বোতলে এল চামচ চাল ফেলুন৷ কিছুক্ষণ বোতলটি ভালো ওরে ঝাকিয়ে
নেবেন৷ তারপর মিনিট পাঁচেক তা রেখে দেবেন৷ যদি চাল ভেসে উঠে তা হলে বুজবেন
ওই চাল প্লাস্টিকের৷ কারণ আসল চাল জলে ভাসে না৷
৫) ভাত রান্না করার সময় একটু মন দিয়ে দেখলেই আসল চাল ও নকল চাল চেনা যায়৷
চাল যদি প্লাস্টিকের তৈরি হয় তা হলে চাল সেদ্ধ হওয়ার সময় হাঁড়িতে দুধের
সরের মতো একটি আস্তরণ তৈরি হবে৷ আসল চালের ক্ষেত্রে এমন কোনও পরিবর্তন হয়
না৷
খবর বিভাগঃ
ইন্টারনেট রঙ্গ

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন