ফেসবুকে আপনার প্রোফাইল কারা ভিজিট করেছেন, তা জানতে ইচ্ছে করে না?
আমাদের সম্পর্কে অনলাইন দুনিয়ায় কার কার আগ্রহ রয়েছে, তা জানার আগ্রহ প্রায়
আমাদের সবারই।
ফেসবুকেরও আগে সোশ্যাল নেটওয়ার্কিং-এর দুনিয়ায় ঝড় তোলা অর্কুট-এ 'রিসেন্ট
ভিজিটর' অপশন ছিল।
সেখান থেকে সহজেই জানতে পারতেন, কারা আপনার প্রোফাইল নেড়েচেড়ে দেখছে।
ফেসবুক কখনোই এরকম কোনও অপশন রাখেনি। অর্কুটও এখন অতীত। তবু সোশ্যাল
নেটওয়ার্কিং-এ কারা আপনার সম্পর্কে আগ্রহী, তা জানতে পারবেন সহজেই। সেই
উপায়ই আপনাদের বাতলাবো এখানে।
কয়েকটা সহজ স্টেপ ফলো করে জেনে নিন ফেসবুকে আপনার প্রোফাইল সম্প্রতি কারা
ভিজিট করেছেন।
* প্রথমে ফেসবুকে লগইন করুন।
* টাইমলাইনে রাইট ক্লিক করুন। 'view page source'সিলেক্ট করুন।
* কোডে ভরা একটা পেজ খুলবে। বিভ্রান্ত হবেন না। আপনি ঠিক পথেই এগোচ্ছেন।
* কিবোর্ডে CTRL+F প্রেস করুন।
* পেজের ডান দিকে যে সার্চ বক্স খুলবে সেখানে টাইপ করুন
InitialChatFriendsList
* InitialChatFriendsList-এর পাশে নম্বরের একটা তালিকা দেখতে পাবেন।
* যারা আপনার টাইমলাইন ভিজিট করেছেন, তাঁদের আইডি-র তালিকা আসবে।
* এরাই যে আপনার টাইমলাইন ভিজিট করেছে, তা নিশ্চিত করতে অ্যাড্রেস বারে
টাইপ করুন :
facebook.com/তারপরে আইডি। এন্টার মারলেই আপনার ভিজিটরের পেজে ল্যান্ড
করবেন।
খবর বিভাগঃ
ইন্টারনেট রঙ্গ

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন