২৩। “এজিদ ও মারোয়ানের প্রবেশ”
এজিদঃ-মহামন্ত্রী মারোয়ান?
মারোয়ানঃ-আদেশ করুন মহারাজ।
এজিদঃ-আবদুল্যা জিয়াদ কোন পর্যন্ত অগ্রসর হল তার কোন সংবাদ পেয়েছেন কি?
মারোয়ানঃ-না মহারাজ, সে রকম কোন সংবাদ এখন ও আমার কর্ন গোচর হয়নি।
এজিদঃ-তাহলে কি “জয়নব” রতœ আমার ভাগ্যে ঘটিবে না ? না --- না --- না--- না, এ যে আমি ভাবতেও পারি না। যে ভাবেই হোক জয়নব কে আমার চাই----। আমার বাক্য আলঙ্গনীয়।
মারোয়ানঃ-বৃথা চিন্তায় ব্যাস্ত হবেন না মহারাজ। আমি প্রান দিয়েও আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার চেষ্টা করব।
২৪। “কাসেদের প্রবেশ”
কাসেদঃ-মহারাজের জয় হোক, আমি গুপ্ত কাসেদ কুফা হতে এসেছি, গুপ্ত সংবাদ জানাতে।
মারোয়ানঃ-কি সংবাদ এনেছ গুপ্ত সংবাদ জানাতে।
কাসেদঃ-এই নিন রাজা জিয়াদের একখানি পত্র। পত্রে সব কিছু লেখা আছে।
মারোয়ানঃ-যাও কাসেদ বিশ্রাম কর গিয়ে।
“কাসেদ প্রস্থান”
এজিদঃ-পত্র পাঠ করুন মহামন্ত্রী।
মারোয়ানঃ-(পত্র পাঠ) মহামান্য মহারাজের অনু গ্রহে দাশের প্রান দান হোক। আমি কৌশল করিয়া হুসেনকে মদিনা হতে বাহির করিয়াছি। ইমাম হুসেন পথ ভুলিয়া দান্ত কারবালার দিকে যাইছেন। তাহার পূর্বে প্রেরিত মহা বীর মুসলেমকে কৌশলে রাজ দরবারে বন্দী করিয়া রাখিয়াছি। হুসেনের পশ্চাতে ভাল ভাল সৈন্য পাঠান এবং ওলিদ, মারোয়ান ও সীমার কে মুসলেম বধে কুফায় প্রেরণ করুন। অগ্রে মুসলেমকে বধ করিতে পারিলে হুসেনের মস্তক দামেস্ক দরবারে পাঠাতে কোন অসুবিধা হবে না। ইতি চিরদাশ জিয়াদ।
এজিদঃ-মহামন্ত্রী মারোয়ান এত দিন পর আমার পরিশ্রমের ফল ফলিয়াছে। আর বিলম্ব নয়। জিয়াদের পত্র অনুযায়ী সৈন্য প্রেরণ করুন। আলিদ, সীমার--------।
২৭। “সৈন্য সহ অলিদের প্রবেশ”
এজিদ ঃ- তোমরা সকলে প্রস্তুত হও। হোসেন কারবালায় আসিতেছে। পথিমধ্যে আক্রমনের সুযোগ না পেলে ফোয়াৎ নদীর পূর্ব কুল বন্ধ করিয়া দিবে। হোসেন পক্ষিয় একটি প্রানিও যেন ফুয়াত কুলে না আসতে পারে।মনে রাখিও এক বিন্ধু জল ও যেন স্পর্শ করতে না পারে। আর একটি কথা তোমরা শুনিয়া রাখ যে, ব্যাক্তি হোসেনের মস্তক আনিয়া এই দামেস্কর রাজ দরবারে আমার সম্মুখে হাজির করতে পারিবে, তৎক্ষনাৎ তাহাকে একলক্ষ টাকা পুরষ্কার দেওয়া হইবে।
অলিদঃ- মহারাজ এবার হোসের শীর না লইয়া আর ঘরে ফিরিব না।
২৮। “বেগে সীমারের প্রবেশ”
সীমারঃ- হাঁঃ হাঁঃ হাঁঃ। আর কেহই পারিবে না। আর কেহই পারিবে না। আমি ছাড়া আর কেহই পারিবে না। লক্ষ টাকা পুরষ্কার আমিই লইব। আমিই হোসেনর মস্তক খন্ডিত করব। নিশ্চয়ই আমিই হোসেনর মস্তক খন্ডিত করব। মহারাজ এতদিন শুধু আপনার দেয়া অন্যজলে উদর পরিপূর্ন করেছি আজ তার প্রতিদান দিবার সময় এসেছে।
খবর বিভাগঃ
ইসলাম

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন