শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৯

যাত্রাঃ শহীদ কারবালা মহরম পর্ব স্থানঃ-“জিয়াদ এর মন্ত্রালয়” -পর্ব-06

স্থানঃ-“জিয়াদ এর মন্ত্রালয়”
২১। “জিয়াদ এর প্রবেশ”
জিয়াদঃ-ইমাম হুসেন কি এখনো মদিনা হতে বাহির হন নাই? ইমাম হুসেনের গতিবিধি লক্ষ্য করিবার জন্য শত শত গুপ্তচর নিয়োগ করিয়াছি। কিন্তু এখ নপর্যন্ত কোন গুপ্তচরই ত ফিরে এল না। তাহলে কি অ-----কে?
২২। “গুপ্তচরের প্রবেশ”
গুপ্তচরঃ-বাদশা নামাদারের জয় হোক। আমি আপনার আজ্ঞাবহ গুপ্তচর, গুপ্ত সংবাদ নিয়ে এসেছি।
জিয়াদঃ-কি সংবাদ এনেছ গুপ্তচর? বল শিঘ্র করে বল কি সংবাদ?
গুপ্তচরঃ-ইমাম হুসেন সমুদয় পরিবার পরিজন ও ছয় হাজার সৈন্যসহ মদিনা পরিত্যাগ করিয়া কুফা নগরে আসিতে ছিলেন, কিন্তু পথ ভুল---- করিয়া খোর প্রান্তর কারবালা অভিমুখে যাইতেছেন।
জিয়াদঃ-বল কি তুমি। এখন একটি সু সংবাদই তো আমি আশা করেছিলাম। এখন আমি কি করি? এই সমুদয় বৃত্তান্ত অদ্যই মহারাজ এজিদের কর্নে পৌছে দিতে হবে কিন্তু কাকে পাঠাই?
গুপ্তচরঃ-বাদশাহ নামাদারের অনুমতি পাইলে আমিই এই সংবাদ দামেস্ক নগরে মহারাজ এজিদের নিকট পৌছিয়ে দিয়ে আসি।
জিয়াদঃ-হ্যা ভাই, তোমাকেই আজ কাসেদের পদে নিয়োগ করিলাম। দাড়াও ভাই “(পত্র লিখিয়া)”
এই নাও পত্র, আর এই নাও পুরুস্কার। যত শিঘ্র পার এই পত্র মহারাজ এজিদের নিকট পৌছে দাও।
গুপ্তচরঃ-আমি এক্ষনী যাত্রা করছি।
“কাসেদের প্রস্থান”
জিয়াদঃ-এইবার মহাবীর মুসলেম তোমাকে কুফা নগরের সিংহাসনের সাধ মিঠাব। তোমার প্রভুকেও পাঠাবো স্বর্গের দুয়ারে প্রভু ভুক্ত এক সংগে সেই স্বর্গ রাজ্য রাজত্ব্য করিবে হ্যাঁঃ হ্যাঁঃ হ্যাঁঃ।
“জিয়াদ প্রস্থান”



শেয়ার করুন