১৮। “হুসেন ও দুই সৈনিক প্রবেশ”
হুসেনঃ-ভাই সকল আপনারা কি মুসলেমের কোন সংবাদ পাইয়াছেন?
সৈনিকঃ-না হযরত এখন পর্যন্ত মুসলেমের কোন সংবাদই আমরা অবগত হই নাই।
১৯। “কাসেদের প্রবেশ”
কাসেদঃ-আমার সালাম গ্রহন করুন হযরত। আমি ঐ কুফা নগর হইতে আসিয়াছি।
হুসেনঃ-ভাই কাসেদ তুমি কি বলতে পার কুফা নগরের কি সংবাদ?
কাসেদঃ-কুফার অধিবাসী এবং হযরত মুসলেম কুশলেই আছেন। শুধু আপনার জন্য ব্যাকুলতা। এই নিন মুসলেমের একখানা পত্র (পত্রদান)
কাসেদ প্রস্থান (হুসেনের পত্রপাঠ)
হুসেনঃ-আমার সালাম গ্রহন করুন হযরত। নির্বিঘেœ আমি কুফা নগরে আসিয়াছি। রাজা জিয়াদ আমাকে সমাদরে গ্রহন করিয়াছেন। কোন কবর্তা জানিতে পারি নাই। নগর বাসিরা ইমাম নামে চির বিশ্বস্থ এবং চির ভক্তির লক্ষন দেখা যাচ্ছে। এখন আপনার যেরুপ অভিরুচি। ইতি মুসলেম।
হুসেনঃ-সৈনিক গন এখন ও কি আপনারা আমাকে ঐ কুফা গমনে বাধা প্রদান করিবেন?
সৈনিকঃ-আমায় ক্ষমা করবেন হযরত, অবুঝ মন কিছু বুঝে উঠতে পারিনি। তাই আপনার কুফা গমনে বাধা দিয়েছিলাম। কিন্তু এখন আর কোন সন্দেহ নাই। আমরা আর আপনাকে কুফা গমনে বাধা দিব না।
হুসেনঃ-তাহলে অদ্যই ঐ কুফা গমনের আয়োজন করুন। আমার আত্মীয়, পরিজন, প্রতিবেশী, মদিনা বাসী সকলকে রওজা মুবারকে জামায়েত হতে বলুন। রওজা মুবারকে মুনাজাত করেই আমরা কুফা নগর গমন করব।
২০। “বিবেকের প্রবেশ ও গান”
অ------অ হুসেন যেওনা কুফায় ---১---২----৩ কুফায গেলে বিফল হবে কোন সুফল নাই হবে বলি যে আমায় ঐ। রওজায় তুমি বসে থাক মুখে আল্লাহর নামটি বল ২ তানা হলে পরবি ফেরে একবার ভেবে দেখনা। ঐ ২
“বিবেকের প্রস্থান”
হুসেনঃ-না------না না, আমি আর কারো কথা শুনব না। অদ্যই আমি কুফা যাবার আয়োজন করব। চলুন এখন শিবিরে চলুন।
“সকলে প্রস্থান”
খবর বিভাগঃ
ইসলাম

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন