শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৯

যাত্রাঃ শহীদ কারবালা মহরম পর্ব ১ম অংক ৪র্থ দৃশ্য- -পর্ব-04

১ম অংক ৪র্থ দৃশ্য
স্থানঃ-জিয়াদ এর দরবার
১৪। “জিয়াদ এর প্রবেশ”
জিয়াদঃ-কাসেদের সংবাদে জানিতে পারিলাম কুফা আগমনে হুসেনের ঐকান্তিক ইচ্ছা। কিন্তু তা থাকা স্বত্তে¡ও এতো দিন না আসিবার কারণ কি? হুসেন যদি না আসে তবে তাহাকে কি প্রকারে বন্দি করিয়া মহারাজ এজিদ এর দরবারে হাজির করিব? আমার মনগত ভাব বোধয় জানিতে পারিয়াছেন যে বংশের সন্তান, অন্তর্যামী হওয়াই আশ্বর্য কি? তাহলে আসার আসা কি অংকুরেই বিনষ্ট হইবে।
১৫। “মন্ত্রীর প্রবেশ”
মন্ত্রীঃ-জাহাপনা মদিনা হইতে সহশ্র সৈন্যসহ মুসলেম কুফা নগরে আসিয়া উপস্থিত। তিনি দরবারে আসিতে ইচ্ছুক।
জিয়াদঃ-ঠিক আছে তাকে আসতে বলুন।
“মন্ত্রী প্রস্থান”
জিয়াদঃ-হুসেন না আসিয়া দূত আসিবার কারণ কি? আমার মনগত ভাব জানিবার জন্যই হয়তো অগ্রে দূত পাঠাইয়াছেন। এই বুঝি আমার ১ম পরিক্ষা। আচ্ছা দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।
১৬। “মুসলেমের প্রবেশ”
জিয়াদঃ-(করজোরে) অভিবাদন গ্রহন করুন দূতবর। বোধ হয় প্রভু হুসেনের আজ্ঞায় আপনার আগমন। প্রভু না আসিবার কারণ কি? এই সিংহাসন যে তাহার জন্য শূন্য আছে। প্রজাগত প্রভুর পথ পানে চেয়ে রহিয়াছে। কি দোষে প্রভু আমাদিককে বঞ্চিত করিলেন?
মুসলেমঃ-ইমাম হুসেন অতি শিঘ্রই মদিনা পরিত্যাগ করিবেন। মদিনা বাসীরা অনেকেই তাহাকে বাধা দেওয়ায় তিনি অতি শিঘ্র আসিতে পারেন নাই। শুধু আপনাকে শান্তনা দেওয়ার জন্য অগ্রে তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি শিঘ্রই এই কুফাই আসিবেন।
জিয়াদঃ-আপনি প্রভুর পক্ষ হইতে আসিয়াছেন আমরা আপনাকে প্রভুর ন্যায় গ্রহন করিলাম। এই সিংহাসন আপনি গ্রহন করুন। (সিংহাসনে বসাইল) আপনি নির্ভিগ্নে রাজ কার্য পরিচালনা করুন। আমরা সকলে ভূত্যের ন্যায় আপনার হুকুম তামিল করিব।
“জিয়াদ প্রস্থান”
মুসলেমঃ-জিয়াদের মনে কোন কপকর্তা আছে বলে মনে হয় না। তবে প্রভুর এখানে আগমনে কোন বাধা নেই। আমি অদ্যই প্রভুর নিকট একখানি পত্র প্রেরণ করিব। (পত্র লিখন) এই কে আছ।

১৭। “কাসেদের প্রবেশ”
কাসেদঃ-বান্দা হাজির জাহাপনা, আদেশ করুন।
মুসলেমঃ-তুমি অদ্যই এই পত্রখানা মদিনায় প্রভু হুসেনের নিকট পৌছে দিবার জন্য যাত্রা কর।
কাসেদঃ-(পত্র নিয়া) আপনার আদেশ আমার শিরে ধার্য্য জাহাপনা আমি তাই করে দিচ্ছি।
“কাসেদ প্রস্থান”
মুসলেমঃ-ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে রাজা জিয়াদ। প্রভু হুসেনের এই বিপদ সময়ে তুমি যে ভাবে তার উপকার করিতেছ খোদা যেন তোমাকে তার প্রতি দান প্রদান করেন।
“মুসলেম প্রস্থান”



শেয়ার করুন