সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩

গাজীপুরে খালদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রবিবার বিশেষ দোয়া মাহফিল করেছে গাজীপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকালে নগরীর রাজবাড়ী রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে সমাপনী বক্তৃতায় শাহাদাত হোসেন শাহীন বলেন, অনির্বাচিত সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জিয়া পরিবারকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুচিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করে বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু এই দিন দিন নয় আরও দিন আছে। জনগণ স্বৈরাচারী বাকশালীদের এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে উন্মুখ হয়ে আছে।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুল হালিম মোল্লার সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

একই দিন সকালে একই স্থানে দোয়া মাহফিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাছিবুর রহমান খান মুন্নার সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল সভাপতি রোেহানুজ্জামান শুন্ধুর, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হােসেন শিশির ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি প্রমুখ।



শেয়ার করুন