রবিবার, সেপ্টেম্বর ১০, ২০২৩

আমিই বিএনপির বড় নেতা শিরোনামে প্রকাশিত সংবাদ এর ব্যাক্ষা

বিগত দিনে কেন্দ্র ঘোষিত মহাসমাবেশ গুলিতে কালিয়াকৈরে কয়জন নেতা ষ্টেজে বক্তৃতা করেছেন কেউ বলতে পারবেন? পারবেন না। কিন্তু আমার নেতা শওকত ভাই এর নাম প্রতিটা প্রোগ্রামে ঘোষণা করা হয়েছে বক্তৃতা করার জন্য। শুধু তাই নয় সারা বাংলাদেশ ৬৪ টি জেলার মধ্যে মাত্র ১২ টি সিটি করপোরেশনে ১২ জন সভাপতি। আর আমার নেতা বাংলাদেশ সর্ববৃহৎ সিটি কর্পোরেশনের সভাপতি। আমার নেতা শওকত হোসেন সরকার সাবেক কাশিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান। এখন আসি কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। বিএনপির এই কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছে মোট ৫০২ জন। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ১৯ জন, চেয়ারপারসনের উপদেষ্টা রাখা হয়েছে ৭৩ জনকে, ভাইস চেয়ারম্যান হয়েছেন ৩৫ জন এবং যুগ্ম মহাসচিব হয়েছেন ৭ জন। এর মধ্যে আপনাদের ৫০২ জনের মধ্যে কত নাম্বারে আছেন বলতে পারবেন? আর তাছাড়া আমার নেতা শওকত হোসেন সরকারের অদম্য সাহস দলের প্রতি ভালোবাসা ও অক্লান্ত পরিশ্রমের কারনেই তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনি এমনি গাজীপুর মহানগরের সভাপতি করে নাই। আর তাই আমি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে বলতে চাই আমার নেতা শওকত হোসেন সরকার ঐ দিন কোন ভুল কথা বলে নাই। আমার নেতা গাজীপুরে আমার চেয়ে বড় কোন নেতা নাই এই কথা বলে নাই। তিনি বলেছেন কালিয়াকৈর আমার চেয়ে বড় কোন নেতা নাই। শুধু শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য উনার কথা গুলো ভুল ভাবে উপস্থাপিত করবেন না। এখন কাদা নিজেদের গায়ে কাঁদা ছোড়াছুড়ির সময় নয়। এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ সরকারের পতন করাই সকলের লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি।

শেখ শহিদুল ইসলাম স্বপন।



শেয়ার করুন