শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগরের শিববাড়িতে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জননেতা শওকত হোসেন সরকার।
মতবিনিময় সভায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পাপ্পু সরকার, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম এবং গাজীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শওকত হোসেন সরকার লিখিত বক্তব্য পেশকালে বলেন, বর্তমান বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনের তকমা নিয়ে গণতন্ত্রহীন এক চরম বৈরী পরিবেশে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। মানুষের ভোটের অধিকার নেই, মৌলিক মানবিক অধিকারগুলো আজ ভূলুণ্ঠিত। মত প্রকাশের স্বাধীনতা বহু আগেই কেড়ে নেয়া হয়েছে। সংবাদপত্র, টেলিভিশন মিডিয়া আজ অস্তিত্ব সংকটে আছে। কর্মক্ষেত্রে এতোটাই অনিরাপদ যে, হয় আপস করে, না হয় নত সাংবাদিকতা করে টিকে থাকতে হচ্ছে। নইলে জীবন কিংবা অঙ্গ দিয়ে সাহসী সাংবাদিকতার মূল্য শোধ করতে হচ্ছে।
এসময় তিনি বলেন, সংগঠনকে গতিশীল এবং আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে আগামি ১৫-২০ দিনের মধ্যে গাজীপুর মহানগর বিএনপির পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এসময় তিনি সরকারের বিরুদ্ধে চলমান একদফা আন্দোলন এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপি নেতা শওকত হোসেন সরকার বলেন, ‘দল যাকে মনোনয়ন দিবে সেই গাজীপুর সিটি করপোরেশন কিংবা সংসদীয় আসনে নির্বাচন করবেন। আমি নির্বাচনমুখী নেতা আমাকে দল নিরাশ করবে না।’
খবর বিভাগঃ
গাজীপুর
গাজীপুর জেলা
বাংলাদেশ

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন