শনিবার, সেপ্টেম্বর ০৯, ২০২৩

মুক্তির লড়াই

শুধু জেলা সমাবেশ ও মহাসমাবেশে গেলাম আর আসলাম আর খিচুড়ি খেয়ে নেতার সাথে ছবি তুলে চলে আসলাম অথবা স্লোগান দিলাম আমরা সবাই জিয়ার সেনা ভয় করিনা বুলেট বোমা, কার্যত আমরা কেউ জিয়ার সেনা হতেই পারিনি‌। যদি হতেই পারতাম তাহলে রাজপথ আমাদের দখলে থাকত। আবার বলি লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এটা শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না লড়াই করে আপনার আমার এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। যাই হোক এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার। আর ঘরে বসে থাকার সময় নেই। শুধু ঘরে বসে থেকে ফেসবুকে নেতার সাথে ছবি তুলে পোস্ট করা বাদ দিয়ে আসুন অবৈধ মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যেবদ্ধ ভাবে রাজপথে আন্দোলন গড়ে তুলি। আজ যদি মরার জন্য একসাথে হই সবাই তাহলে আমাদের কেউ মারতে পারবেনা। আর যদি বাচার জন্য সরে চিটে থাকি তাহলে এই স্বৈরাচার সরকার আমাদের টিকে থাকতে দিবে না। তাই সিদ্ধান্ত আপনার। ভয় পাবেন না যত লোক বেশি হবে তত মনোবল বাড়বে। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। 
৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন কোন কিছুই লড়াই ছাড়া হয়নি আর তাই এই ফ্যাসিবাদি হাসিনার পতনও লড়াই ছাড়া হবে না। বাঁচাতে হলে লড়তে হবে। মনে রাখবেন এ লড়াই শুধু আমাদের নয় আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতে নির্ধায়িত আছে এই লড়াইয়ে। এ লড়াই আমাদের ভোটের লড়াই, এ লড়াই আমাদের বাকস্বাধীনতার লড়াই, এ লড়াই আমাদের মানবাধিকার রক্ষা করার লড়াই, আমাদের মৌলিক অধিকার আদায়ের লড়াই, কর্তৃত্ববাদী দুঃশাসন থেকে মুক্তির লড়াই।
মনে রাখবেন অন্যায়ের কাছে কভু নত নাহি শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর
শেখ শহিদুল ইসলাম স্বপন 



শেয়ার করুন