শনিবার, সেপ্টেম্বর ০৯, ২০২৩

মতামত

বর্তমানে আমাদের মত বিএনপির কর্মীদের কাজই হচ্ছে জেলা ও মহানগর সমাবেশ এবং কেন্দ্র ঘোষিত ঢাকার মহাসমাবেশে গুলোতে নিজের টাকা খরচ করে সমাবেশে গিয়ে নেতার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে রাজনীতিতে সক্রিয় দেখানো আর ২ চার মিনিট অমুক ভাই তমুক ভাই এর নামে স্লোগান দিয়ে লোক সমাগম দেখানো শেষ হলেই আমাদের চলে আসতে হয়। আসলে আমরা কর্মীরা চাইনা এ ধরনের লোক দেখানো কোন সমাবেশ করতে আমরা চাই লড়াই করতে স্বৈরাচারীর রাহু গ্রাস থেকে দেশকে রক্ষা করতে। ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলন কোন কিছুই লড়াই ছাড়া হয়নি আর তাই এই ফ্যাসিবাদি হাসিনার পতনও লড়াই ছাড়া হবে না। আর তাই আমরা চাই রাজপথ দখলে রাখতে আমাদের যা করনীয় সে বিষয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদানকারী কঠোর ভাবে রাজপথ দখলে রাখার বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে এমন নেতৃত্ব। আর আমরা এমন নেতৃত্ব চাইনা যে আন্দোলন এর ভয়ে সেচ্ছায় নেতাকর্মী সরিয়ে দিয়ে আগ বাড়িয়ে গ্রেফতার হতে চায়, অথবা ঘন ঘন কর্মসূচি দেয়াতে অধিক খরচ হয় সেই ভয়ে নিজেই গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আবার এখন গ্রেফতার হলেই আগামীতে নমিনেশন কনফার্ম এই আশায় নিজেই গ্রেফতার হওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। আমরা কোন ভাইয়ের রাজনীতি করতে চাইনা আমরা জাতীয়তাবাদী বিএনপির রাজনীতি করতে চাই। আমাদের অনেক কর্মী আছে যাদেরকে গ্রেফতার করলে জামিন করার এবং তার পরিবারকে দেখভাল করার লোক নেই। আমরা এমন নেতৃত্ব চাই যে কিনা গ্রেফতার হলে জামিন ও পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখবে। এর বেশি আমাদের কোন চাওয়া নেই আমরা এই দেশকে রক্ষা করতে চাই। এ লড়াই শুধু আমাদের নয় আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নির্ধায়িত আছে এই লড়াইয়ে। এ লড়াই আমাদের ভোটের লড়াই, এ লড়াই আমাদের বাকস্বাধীনতার লড়াই, এ লড়াই আমাদের মানবাধিকার রক্ষা করার লড়াই, আমাদের মৌলিক অধিকার আদায়ের লড়াই, কর্তৃত্ববাদী দুঃশাসন থেকে মুক্তির লড়াই।
শেখ শহিদুল ইসলাম স্বপন


শেয়ার করুন