গাজীপুর মহানগরীর ৫৪নং ওয়ার্ডের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় চুরির ঘটনা এখন
নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোন না কোন ফ্ল্যাট বাসায়
তালা কিংবা গ্রিল কেটে চুরির ঘটনা ঘটছে। যারা বাসায় তালা লাগিয়ে বাইরে
যায়, তারাই চোরদের টার্গেটে রয়েছে। ফলে সব হারিয়ে অনেকেই এখন নিঃস্ব
অবস্থায় দিন কাটাচ্ছে। সাম্প্রতিক সময়ে হামিদ সরকার ও রাসেল সরকারের বাড়িতে
তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। আর সবচেয়ে বেশি চুরি হয়েছে হারুন সরকারের
বাড়িতে। চলতি বছরের বিগত ৬ মাসে একাধিক চুরির ঘটনায় হারুন সরকারের ঘর থেকে
৭টি দামি মোবাইল সেট (সীম সহ) এবং একটি দামি বিদেশী রেকর্ডিং মেশিনসহ
মূল্যবান বহু জিনিসপত্র চোরের দল নিয়ে যায়। এছাড়াও বর্তমানে এলাকায় বিভিন্ন
ফ্ল্যাট বাসায় মিনি পতিতালয় গড়ে উঠেছে। প্রভাবশালীদের চ্ছত্রছায়ায় একটি
চক্র এসব চুরি, মাদক ব্যবসাসহ সমাজবিরোধী কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। আর
এসব অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় ওই চক্রটির টার্গেটে পড়েছেন হারুন
সরকার। ইতোমধ্যে তার বসত ঘরে ওই চক্রটি তিনবার আগুন ধরিয়ে দিয়ে সবকিছু
পুড়িয়ে দিয়েছে। যার রেকর্ড টঙ্গী ফায়ার সার্ভিস ষ্টেশনে রক্ষিত রয়েছে বলে
জানিয়েছেন ক্ষতিগ্রস্থ যুবক হারুন সরকার। তিনি এ ব্যাপারে প্রশাসনের আশু
হস্তক্ষেপ জরুরি ভিত্তিতে কামনা করেছেন।
খবর বিভাগঃ
অপরাধ ফিচার
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন