সোমবার, জুলাই ১০, ২০১৭

টঙ্গীর অনামিকা হোটেলে বিয়ের প্রলোভনে প্রেমিকা অন্ত:স্বত্বা ॥ প্রতারক প্রেমিক গ্রেফতার

গাজীপুর মহানগরীর শিল্পনগরী টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে (১৮) টঙ্গীর একটি আবাসিক হোটেলে এনে ভোগ করার ঘটনায় প্রেমিকা সাত মাসের অন্ত:স্বত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতারক প্রেমিক মো: জুয়েলকে (২৩) গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ।
প্রতারণার শিকার প্রেমিকা জানায়, গত প্রায় এক বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সূত্রে বরিশাল জেলার মুলাদী থানাধীন সেলিমপুর গ্রামের মো: জাহাঙ্গীরের ছেলে জুয়েলের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে ওই প্রতারক গত ২৯ জানুয়ারি ২০১৭ ইং তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে টঙ্গী বাজার অনামিকা হোটেলে এনে রাতভর মিলনে আবদ্ধ হয়। এরপর আরো দুইবার বিয়ে করার কথা বলে যুবতীকে ওই হোটেলে নিয়ে এসে রাত্রি যাপন করে। এক পর্যায়ে সে সাত মাসের অন্ত:স্বত্বা হয়ে পড়ে। পরে জুয়েলকে বিয়ের জন্য চাপ দিলে প্রতারক জুয়েল সময় চেয়ে তালবাহান শুরু করে এবং যুবতীকে পুনরায় হোটেলে দেখা করার প্রস্তাব দেয়। তার প্রস্তাব মত গত ৬ জুলাই যুবতী হোটেলে উপস্থিত হলে ওই প্রতারক হোটেলে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে। এঘটনায় ওই যুবতী বাদী হয়ে টঙ্গী থানায় গতকাল শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী (৩) এর ৯(১) আইনে মামলা করেছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতারক জুয়েলকে গ্রেফতার করে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিস্তারিত পড়তে নীচে ক্লীক করুন


শেয়ার করুন