প্রথমে বন্দনা করি হায় গো প্রভু নিরঞ্জন যাহার কৃপাতে পয়দা এ তৃন ভুবনের আল্লাহ এ তৃন ভুবন।
তা পরে বন্দনা করি হায় গো রাছুলের চরণ তিনির চরনে আমার হাজার সালামিরে আল্লাহ হাজার সালাম।
তার পরে বন্দনা করি হায় গো উস্তাদের চরন উস্তাদ আমার তমিজ মোল্লা দিনের মোসলমারে আল্লা দিনের মুসলমান। তার পরে বন্দনা করি হায় গো ম্যানেজারের নাম জানাইলাম সবাইরে।
পশ্চিমে বন্দনা করি হায় গো মক্কা আর মদিনা সেই স্থানে পড়ে নামায যত মুসলমানদের আল্লাহ যত মুসলমান।
উত্তরে বন্দনা করি হায় গো হিমালয় পর্বত সেই দেশের হাওয়াতে লড়ে এই দেশের পাথরের আল্লা এই দেশের পাথর।
পূর্বেতে বন্দনা করি হায় গো বানুসর এক দিকে উদয় গো বানু চৌদিকে রৌশ্নিরে আল্লাা চৌদিকে রৌশন।
দক্ষিণে বন্দনা করি হায় গো ক্ষীর নদীর সাগর সেই স্থানে চালায় ডিংগা যত সাধু সদা গররে আল্লা সাধু সদা গর।
চার কোনা বন্দনা করি হায় গো মধ্যে করিলাম স্থির এই আসরে গাইব মোরা ইমাম যাত্রা গানরে আল্লা ইমাম যাত্রা গান।


0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন