মেয়র পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন তৃতীয়বারের মতো বরখাস্ত হওয়া গাজীপুরের সিটির মেয়র অধ্যাপক এম এ মান্নান।
রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজই আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন মান্নানের আইনজীবী আবু হানিফ।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বিএনপির এই ভাইস চেয়ারম্যানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অধ্যাপক এম এ মান্নান ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। তবে তাকে তিনবার বরখাস্ত করা হয়।
নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২০১৫ সালের ১৯ আগস্ট মান্নানকে প্রথম বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। এরপর রিট আবেদন করলে উচ্চ আদালত ওই আদেশ স্থগিত করে। ২৮ মাস পর তিনি চেয়ারে বসতে গেলে ওই দিনই তাকে আবারও বরখাস্ত করা হয়।

খবর বিভাগঃ
জাতীয়
রাজনীতি
শীর্ষ নিউজ
সারাদেশ
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন